আলুকদিয়া ইউপি নির্বাচনে গণসংযোগকালে কালাম আজাদ: নাগরিক সেবাকে আরও উন্নত করব

আপলোড তারিখঃ 2021-12-16 ইং
আলুকদিয়া ইউপি নির্বাচনে গণসংযোগকালে কালাম আজাদ: নাগরিক সেবাকে আরও উন্নত করব ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদরের আসন্ন আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণসংযোগ অব্যহত রেখেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আবুল কালাম আজাদ। গতকাল বুধবার দিনব্যাপী আলুকদিয়া ইউনিয়নের খেজুরতলা পাড়া ও পাকিস্তান পাড়াসহ বিভিন্ন স্থানে তিনি নির্বাচনী গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। এদিকে, আবুল কালাম আজাদের পক্ষে নৌকা প্রতীকে গণসংযোগকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ দেখা গেছে। সাধারণ মানুষদের মধ্যে নির্বাচন নিয়ে উৎসাহ বিরাজ করছে। নৌকার গণসংযোগকালে বিভিন্ন এলাকার মানুষেরা অংশগ্রহণ করছে। জমে উঠছে প্রচার-প্রচারণা। গণসংযোগকালে আবুল কালাম আজাদ বলেন, ‘ইউনিয়নের উন্নয়নই আমার মূল পরিকল্পনা। এই ইউনিয়ন কোনো দিক থেকে পিছিয়ে থাকবে না। আমি নির্বাচিত হলে সর্বোচ্চ চেষ্টা করব এই ইউনিয়ন তথা ইউনিয়নের মানুষের জীবনমানের উন্নয়ন করা। আমি নাগরিক সেবার মানকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাব। মানুষের জন্য কাজ করতে চাই।’ তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। নৌকা মানেই উন্নয়ন প্রতীক। দলীয় প্রতীক নৌকার পক্ষে ভোট চেয়ে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আবুল কালাম আজাদের গণসংযোগকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংঙ্গসহযোগী সংঠনের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)