ছবির ক্যাপশন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশীদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক অভিনন্দনপত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী কমিটি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান স্বাক্ষরিত ওই অভিনন্দনপত্রে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় আইন-১৯৯২ এর ২০ (১) (ঞ) ধারা অনুযায়ী একাডেমিক কাউন্সিল কর্তৃক আগামী দুই বছরের জন্য সিনেট সদস্য মনোনীত হওয়ায় আপনাকে অভিনন্দন।
এদিকে সিনেট সদস্য মনোনীত করায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশীদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরসহ একাডেমিক কাউন্সিলকে তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক ২ বছর মেয়াদে আমাকে সিনেট সদস্য মনোনীত করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমানসহ একাডেমিক কাউন্সিলকেও ধন্যবাদ জানাই।
অপর দিকে, সিনেট সদস্য মনোনীত হওয়ায় প্রফেসর ড. এ কে এম সাইফুর রশীদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, শিক্ষার্থী, অভিভাবক ও কলেজের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও, জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দরাও প্রফেসর ড. এ কে এম সাইফুর রশীদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
