আলুকদিয়া ইউপি নির্বাচনে গণসংযোগকালে আবুল কালাম আজাদ: নৌকা মানেই উন্নয়ন প্রতীক

আপলোড তারিখঃ 2021-12-15 ইং
আলুকদিয়া ইউপি নির্বাচনে গণসংযোগকালে আবুল কালাম আজাদ: নৌকা মানেই উন্নয়ন প্রতীক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদরের আসন্ন আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আবুল কালাম আজাদ। গতকাল মঙ্গলবার দিনব্যাপী আলুকদিয়া ইউনিয়নের বেলেপাড়া ও দৌলতদিয়াড়ের বিভিন্ন স্থানে তিনি নির্বাচনী গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। এসময় আবুল কালাম আজাদ বলেন, জনগণের মূল চাহিদাই ইউনিয়ন পরিষদ থেকে ভালো নাগরিক সেবা পাওয়া। আমার পরিকল্পনাও ঠিক তেমনি, ডিজিটাল বাংলাদেশের সুযোগকে কাজে লাগিয়ে উন্নত নাগরিক সেবা নিশ্চিত করব। আমি নির্বাচিত হলে, উন্নয়ন অগ্রযাত্রায় কোনো অংশে থেমে থাকবে না আলুকদিয়া ইউনিয়ন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। নৌকা মানেই উন্নয়ন প্রতীক। দলীয় প্রতীক নৌকার পক্ষে ভোট চেয়ে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম আজাদের গণসংযোগকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংঙ্গসহযোগী সংঠনের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)