মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় পাখিভ্যান চালক নিহত

আপলোড তারিখঃ 2021-12-15 ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় পাখিভ্যান চালক নিহত ছবির ক্যাপশন:
মেহেরপুর কাথুলী সড়কের পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় তাহাজ উদ্দীন (৩৫) নামেক এক পাখিভ্যান চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহাজ উদ্দীনের বাড়ি মেহেরপুর পৌর এলাকার শেখ পাড়ায়। স্থানীয়রা জানান, স্যালো ইঞ্জিনচালিত একটি পাখিভ্যান নিয়ে গলি সড়ক থেকে মেহেরপুর কাথুলী সড়কে উঠছিলেন তাহাজ উদ্দীন। এসময় কাথুলী দিক থেকে বড় বাজার অভিমুখে একটি ট্রাক যাচ্ছিল। এসময় ট্রাকের ধাক্কায় পাখিভ্যান চালক তাহাজ উদ্দীন সড়কে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এবং ট্রাকটি জব্দ ও ট্রাকের চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)