নারী চিকিৎসককে হত্যার হুমকি দিয়ে চিরকুট!

আপলোড তারিখঃ 2021-12-15 ইং
নারী চিকিৎসককে হত্যার হুমকি দিয়ে চিরকুট! ছবির ক্যাপশন:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী চিকিৎসক ডা. আয়েশা আক্তার প্রাণনাশের হুমকির চিঠি পেয়েছেন বলে অভিযোগ করেছেন। এ ব্যাপারে ওই হাসপাতালের গাইনি কনসালট্যান্ট ডা. আয়েশা গত রোববার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আয়েশা আক্তার জিডিতে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর তিনি ডাক্তার কোয়ার্টারে থাকেন। গত বৃহস্পতিবার অফিস শেষে যশোরে যান।  রোববার ফিরে এসে দেখেন তার বাসায় দরজার সামনে একটি চিঠি পড়ে আছে। চিঠিতে বলা হয়েছে- ‘কোটচাঁদপুর ছেড়ে চলে যাও। নইলে হত্যা করা হবে।’ চিঠি পাওয়ার পর তিনি আতঙ্কের মধ্যে আছেন বলে থানায় করা জিডিতে উল্লেখ করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ এই বিষয়টি গত সোমবার উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে তুলে ধরেন বলে পুলিশ জানিয়েছে। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়েন উদ্দিন জানান, ডা. আয়েশা আক্তার গত রোববার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি হাসপাতালে সংস্কারমূলক কাজ শুরু করেছেন। তিনি প্রসূতিদের বিনা টাকায় সিজারও করেন। মেয়েদের ভালো চিকিৎসাসেবা দিচ্ছেন। এতে কেউ ক্ষুব্ধ হয়ে তাঁকে সরানোর জন্য হুমকি দিয়ে চিঠি দিয়েছে। তাঁর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’ রাতে হাসপাতাল এলাকায় পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে বলেও ওসি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)