বারাদীতে খামারিদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-12-15 ইং
বারাদীতে খামারিদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
মেহেরপুর সদরের বারাদীতে বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ও পিকেএসএফ বাস্তবায়নাধীন প্রকল্পভুক্ত খামারিদের দক্ষতা উন্নয়নে গবাদি পশু লালন-পালন ঝুঁকিহ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ওয়েভ ফাউন্ডেশন বারাদী শাখার অফিস হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রকল্পভুক্ত ৩০ জন খামারিদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে গবাদি পশুর বাসস্থান, খাদ্য ব্যবস্থাপনা, প্রজনন ও রোগের প্রতিষেধক ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। খামারিদের প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয় হাসান আল শরীফ। এসময় উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশন বারাদী শাখার ব্যবস্থাপক লিটন হোসেন ও টেকনিক্যাল উজ্জল হোসেন (প্যারাভেট শীপ ফার্ম)।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)