তিতুদহে ফাঁদসহ পাঁচ পাখি শিকারী আটক

আপলোড তারিখঃ 2021-12-14 ইং
তিতুদহে ফাঁদসহ পাঁচ পাখি শিকারী আটক ছবির ক্যাপশন:
‘সৃষ্টির সেবাই স্রষ্টার সন্তুষ্টি’ প্রবাদে তিতুদহ ইউনিয়নের আড়িয়া গ্রামে গড়ে উঠেছে ‘মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন’। এই সংগঠনের প্রধান কাজই হলো পশু-পাখিদের অভয়াশ্রম তৈরি করা এবং বন্দী পাখি উন্মুক্ত করা ছাড়াও পাখি শিকার বন্ধ করা। এবার শীতের আগমনে এলাকায় ইতঃমধ্যে অতিথি পাখি আসতে শুরু করেছে, সেই সাথে বেড়েছে অসংখ্য অসাধু পাখি শিকারী। গতকাল সোমবার পাঁচ শিকারীকে হাতেনাতে আটক করেন মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। সংগঠনের সভাপতি পাখিপ্রেমী শাহিন সরকার বলেন, ‘সংগঠন তৈরি হবার পর এলাকায়ে পাখি ধরা, মারাসহ সকল পাখি জাতির ক্ষতিমূলক কাজ করার মতো সাহস কারো নেই। তবে আজ (সোমবার) পাখি ধরার জাল, খাঁচা ও লাঠিসহ পাঁচজনকে তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া-বলদিয়া মাঠ থেকে সন্ধ্যা ৭টার দিকে আটক করি।’ শাহিন সরকার আরও জানান, এই চক্রটি কয়েকদিন ধরে গোপনে পাখি শিকার করে আসছিল। অনেক চেষ্টার পরে তাদেরকে আটকাতে সক্ষম হয়। পাখিশিকারি পাঁচজনই ছিলেন নবগঠিত নেহালপুর ইউনিয়নের হিজলগাড়ী গ্রামের। এরা হলেন- আ. আজিজের ছেলে আব্দুল আলীম, মৃত মোবারকের ছেলে আত্তাপ আলী, আবু বকরের ছেলে জামাল উদ্দীন, আ. রাজ্জাকের ছেলে ইসরাফিল আলী ও আব্দুল করিমের ছেলে সুমন মিয়া। পরে এদেরকে পাখি শিকারের কুফল সম্পর্কে অবগত করা হয়। এবং তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তারা পরবর্তীতে এই ধরনের অপরাধের সাথে জড়িত না হওয়ার অঙ্গীকার করেন। এসময় পাখি শিকারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে সহযোগিতা করেন মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-সাংগঠনিক সম্পাদক রতন বিশ্বাসসহ সংগঠনের বাকি সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)