উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট চাই:গণসংযোগকালে আবুল কালাম আজাদ

আপলোড তারিখঃ 2021-12-14 ইং
উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট চাই:গণসংযোগকালে আবুল কালাম আজাদ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদরের আসন্ন আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আবুল কালাম আজাদ। গতকাল সোমবার দিনব্যাপী আলুকদিয়া ইউনিয়নের বেলেপাড়া ও নিজ গ্রাম আলুকদিয়ার বিভিন্ন স্থানে তিনি নির্বাচনী গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘নৌকা মানেই উন্নয়ন। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছে। আজ বাংলাদেশ বিশ্বের বুকে রোল মডেল। সেই উন্নয়নের সাথে তাল মিলিয়ে আলুকদিয়ার উন্নয়নের জন্য আওয়ামী লীগের প্রতীক নৌকায় ভোট চাই। মাননীয় প্রধানমন্ত্রী গ্রাম থেকে শহর সকল ক্ষেত্রে উন্নয়ন করেছেন এবং উন্নয়ন করে যাচ্ছেন। আমাদের উন্নয়নের জন্য, উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দলীয় প্রার্থী হিসেবে প্রতীক দিয়েছেন, নির্বাচিত হলে দেশের উন্নয়নের সাথে সাথে এই ইউনিয়নের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নেব।’ দলীয় প্রতীক নৌকার পক্ষে ভোট চেয়ে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম আজাদের গণসংযোগকালে তাঁর সাথে ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংঙ্গসহযোগী সংঠনের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)