দামুড়হুদায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আপলোড তারিখঃ 2021-12-14 ইং
দামুড়হুদায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন:
দামুড়হুদায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে দামুড়হুদা বাসস্ট্যান্ডের ফলের দোকানগুলোতে অতিরিক্ত ওজনের ঠোংগায় ওজনে কম দিয়ে ক্রেতাকে ঠকানো, মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য দোকানে ও ফ্রিজে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ইত্যাদি অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়। এসময় ভবিষ্যতে আর এ ধরনের কাজ না করার জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে সতর্ক করা হয়। অভিযানে সহযোগিতা করেন এসআই বাবুলের নেতৃত্বে দামুড়হুদা থানা পুলিশের একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)