চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে বৃদ্ধ হাসপাতালে

আপলোড তারিখঃ 2021-12-14 ইং
চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে বৃদ্ধ হাসপাতালে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিজাম উদ্ধীন (৫৫) নামের এক বৃদ্ধ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার চুয়াডাঙ্গা থেকে শাপলা পরিবহণযোগে গরু কিনতে ডুগডুগি পশুহাটে যাওয়ার সময় বাসের মধ্যে তিনি অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েন। পরে বাসের অন্য যাত্রীরা তাঁকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে ডুগডুগি বাজারে নামিয়ে একটি পাখিভ্যানযোগে সদর হাসপাতালে নেয়। অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়া বৃদ্ধ ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কেকলাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী। হাসপাতালের জরুরি বিভাগে শিশির আহম্মেদ নামের এক যুবক বলেন, ‘আমি দামুড়হুদা শাপলা পরিবহনের একটি বাসে উঠি। বাসে উঠে একটি ছিট ফাঁকা পেয়ে সেখানে বসি। এর কিছুক্ষণ পরে খেয়াল করি আমার পাশের সিটে যিনি বসে আছেন তিনি ঘুমোচ্ছেন। বাসটি ডুগডুগি বাজারে পৌঁছালে বাসের কন্ট্রাক্টর ভাড়া নিতে এসে বুঝতে পারেন তিনি অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েছেন। এসময় আমিসহ কয়েকজন তাঁকে ধরে বাস থেকে মানায় এবং একটি পাখিভ্যাগযোগে সদর হাপসাতালে নিয়ে আসি। তাঁর বুক পকেটে আট হাজার ছিল এবং তাঁর মোবাইলটিও পকেটে ছিল। মোবাইল থেকে নম্বর নিয়ে পরিবারের সদস্যদের খবর দিয়েছি।’ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াসাদ জামান বলেন, ‘দুপুর আড়াইটার দিকে স্থানীয় কয়েকজন অচেতন অবস্থায় এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেয়। জানতে পাড়ি তিনি বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়েছে। এ ধরনের ঘটনায় দেখা যায় অজ্ঞান পার্টি বা প্রতারক চক্র ভুক্তভোগীদের ওষুধ মেশানো খাদ্যদ্রব্য খাইয়ে অচেতন করে। গণপরিবহনে যাত্রীদের অজ্ঞান করতে একটি বিশেষ ধরনের ওষুধ ব্যবহার করে দুষ্কৃতকারীরা। যাকে ট্রাঙ্কুলাইজার বা চেতনানাশক বলা হয়। এই ওষুধ দ্রুত কাজ করে। এতে গভীর ঘুম হয়, আর পরিমাণে কম লাগে। এর বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কিছু ক্ষেত্রে ওষুধ খাওয়ার আগের বা পরের ঘটনা মানুষ মনে করতে পারে না। তবে যাদের কিডনি বা যকৃতের সমস্যা আছে, তাদের ওপর এই ওষুধ মারাত্মক প্রভাব ফেলে। ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারীরা লিটনকেও খাবারে সঙ্গে মিশিয়ে ট্রাঙ্কুলাইজার জাতীয় ওষুধ খাইয়ে দিয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)