ছবির ক্যাপশন:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শুভরাজপুর গ্রামবাসীর উদ্যোগে কুতুবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলের দিকে শুভরাজপুর গ্রামে এ নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। শাহারুল ইসলামের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংবর্ধিত নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম রেজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন আদম আলী, ইউসুফ আলী, ফারুক হোসেন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, নবনির্বাচিত সদস্য আমজাদ ভদ্র, গোলাম মোর্তুজা মতু, আশরাফুল আলম, আরফাজুল হক, হেলাল উদ্দিন, আরিফুল ইসলাম ও সংরক্ষিত সদস্য আমেনা খাতুনকে ফুলের মালা পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয়।
