দর্শনায় বিজয়ের সুর্বণজয়ন্তী পালনে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2021-12-14 ইং
দর্শনায় বিজয়ের সুর্বণজয়ন্তী পালনে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
দর্শনায় মহান বিজয়ের সুর্বণজয়ন্তী ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দর্শনা পৌরসভার আয়োজনে গতকাল সোমবার বেলা ১১টায় পৌর কার্যালয়ে ছাদে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মতিয়ার রহমান। দর্শনা পৌর এলাকার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিত্বশীল ব্যক্তি এ সভায় অংশ নিয়ে মতামত প্রদান করেন। এসব ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ মফিজুর রহমান, দর্শনা অনির্বাণ থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির জেলা সাধারণ সম্পাদক সৈয়দ মজনুর রহমান, দর্শনা ডিএস মাদ্রাসার উপাধ্যক্ষ শফি উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, বিশিষ্ট সমাজসেবক আকমত আলী, অংকুর আর্দশ বিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমান, পূর্ব-রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা খাতুন, শিক্ষক বদর উদ্দীন, এরশাদ আলী মাস্টার, দর্শনা থানার এসআই আহম্মেদ আলী, মোমিনুল হক, কেরুজ চিনিকলের সাবেক কর্মকর্তা খালেকুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর কর্মকর্তা রুহুল আমিন ও শাহ-আলম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)