দর্শনা দক্ষিণ চাঁদপুরে স্বচ্ছলতার জন্য দুস্থ পরিবারকে গরু প্রদান

আপলোড তারিখঃ 2021-12-13 ইং
দর্শনা দক্ষিণ চাঁদপুরে স্বচ্ছলতার জন্য দুস্থ পরিবারকে গরু প্রদান ছবির ক্যাপশন:
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই স্লোগানে দর্শনা দক্ষিণ চাঁদপুরে দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে স্থায়ী উপার্জনের ব্যবস্থায় বিশেষ ভূমিকা রেখে চলেছে অত্র গ্রামের দারিদ্র বিমোচন নামের একটি অরাজনৈতিক সংগঠন। বিভিন্ন সময়ই এই সংগঠন গ্রামের দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে বিভিন্ন উপায়ে স্থায়ী উপার্জন ক্ষমতা করে দিচ্ছে। এ ধারাবাহিকতায় গতকাল রোববার বাদ আসর দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন সংলগ্ন বুলুর দোকানের সামনে একই পাড়ার মৃত নবাই মন্ডলের ছেলে অতিদরিদ্র ইস্রাফিল হোসেন ও আফছার আলীকে একটি গরু প্রদান করা হয়। গরু প্রদানের সময় উপস্থিত ছিলেন অত্র গ্রামের হল্ট স্টেশন মসজিদের ইমাম মুকুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক কবীর শাহ, দারিদ্র বিমোচন সংগঠনের অন্যতম সদস্য মিনারুল ইসলাম মিনা, দবির, স্বপনসহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)