মুজিবনগরে আইসিটি প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

আপলোড তারিখঃ 2021-12-13 ইং
মুজিবনগরে আইসিটি প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ ছবির ক্যাপশন:
ডিজিটাল বাংলাদেশ গড়তে যুব সমাজকে স্বাবলম্বী করতে যুবক-যুবতি, ছাত্র-ছাত্রীদের আইসিটি কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে গুডনেইবার্স বাংলাদেশ। তারই পরিপ্রেক্ষিতে মেহেরপুরের মুজিবনগরে গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি-এর উদ্যোগে আইসিটি কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে। সনদ বিতরণ উপলক্ষে গতকাল রোববার বিকেলে গুডনেইবার্স মেহেরপুর সিডিপি বল্লভপুর প্রজেক্ট অফিস চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুডনেইবার্স-এর আইপি অফিসার ঝর্ণা খাতুনের সঞ্চালনায় এবং গুডনেইবার্স মেহেরপুর সিডিপি’র ম্যানেজার লিংকন রায়ের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, বাগোয়ান ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য বাবুল মল্লিক, গুডনেইবার্স-এর মহিলা সুপ্রতিবেশী সমবায় সমিতির সভাপতি রেহেনা খাতুন। অনুষ্ঠানে গুডনেইবার্স-এর বাংলাদেশ আইসিটি এডুকেশন প্রজেক্টের মাধ্যমে তিন মাস আইসিটি প্রশিক্ষণ শেষে ২য় ব্যাচের ৪৪ জন প্রশিক্ষণার্থীকে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সরকারি সার্টিফিকেট প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)