জীবননগরে রবি মৌসুমে উফশী উৎপাদন বৃদ্ধির লক্ষে সার বিতরণ

আপলোড তারিখঃ 2021-12-13 ইং
জীবননগরে রবি মৌসুমে উফশী উৎপাদন বৃদ্ধির লক্ষে সার বিতরণ ছবির ক্যাপশন:
জীবননগরে রবি মৌসুমে উফশী জাতের ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটায় উপজেলা পরিষদ চত্বরে এ সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার ও উপজেলা সহকারী কৃষি অফিসার আরিফ হোসেন। অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহ আলম, দেলোয়ার হোসেন, নজরুল ইসলামসহ উপকারভোগী চাষীরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭৩০ জন চাষীর মাঝে জন প্রতি ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ব্রি-ধান ৮১ জাতের ৫ কেজি হারে ও ১ হাজার ৭ শ জন কৃষকের মাঝে লাল তীরের হাইব্রিড ধানের বীজ জন প্রতি ২ কেজি হারে প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)