আলমডাঙ্গার বিআরডিবির চেয়ারম্যান পদে : তৃতীয় বারের মত নির্বাচিত হলেন মহিদুল হক

আপলোড তারিখঃ 2017-06-13 ইং
আলমডাঙ্গার বিআরডিবির চেয়ারম্যান পদে : তৃতীয় বারের মত নির্বাচিত হলেন মহিদুল হক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বিআরডিবির নির্বাচনে চেয়ারম্যান পদে মহিদুল হক মহিদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা ইউসিসিএ লিমিটেডের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নজির হোসেন স্বাক্ষরিত এক পত্রে মহিদুল হক ছাড়া আর কোন প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষনা করেন। জানা গেছে, আলমডাঙ্গার বিআরডিবির নির্বাচনে গত ২৮ মে নির্বাচন পরিচালনা কমিটি প্রকাশিত বৈধ ও বাতিলকৃত প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করে। তালিকায় মহিদুল হক ছাড়া আর কোন বৈধ প্রার্থী না থাকায় গতকাল মঙ্গলবার ১৩ জুন বেসরকারীভাবে মহিদুল হককে বিআরডিবির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষনা করেন। ঘোষনাকালে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জেলা সমবায় অফিসের পরিদর্শক হারুন-অর-রশিদ, সদস্য হামিদুল হক, থানার এসআই জিয়াউর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)