আলুকদিয়া ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন: নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ

আপলোড তারিখঃ 2021-12-11 ইং
আলুকদিয়া ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন: নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদরের আসন্ন আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম আজাদ। গতকাল শনিবার সন্ধ্যায় আলুকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়া ও দৌলতদিয়াড়ের বিভিন্ন স্থানে তিনি নির্বাচনী গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদেরকেও বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এলাকার উন্নয়ন, জনগণের উন্নয়নই আমার মূলমন্ত্র। আমার পরিকল্পনা হচ্ছে আলুকদিয়া ইউনিয়নের নাগরিক সেবার মান বৃদ্ধি করা। আমি চাই ইউনিয়নবাসী যেন কোনো ধরনের সুবিধা থেকে বঞ্চিত না হয়। একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে যেন এই ইউনিয়ন পরিচিতি পাই। হাজী আবুল কালাম আজাদ আরও বলেন, নৌকা মানেই উন্নয়ন। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে আজ বাংলাদেশ বিশ্বের বুকে রোল মডেল। সেই উন্নয়নের সাথে তাল মিলিয়ে আলুকদিয়ার উন্নয়নের জন্য আওয়ামী লীগের প্রতীক নৌকায় ভোট চাই। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছে। তিনি গ্রাম থেকে শহর সকল ক্ষেত্রে উন্নয়ন করেছেন এবং করে যাচ্ছেন। আমাদের উন্নয়নের জন্য, উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট চাই। দলীয় প্রতীক নৌকার পক্ষে ভোট চেয়ে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম আজাদের গণসংযোগে সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, সোহেল রানা শান্তি, ছানোয়ার হোসেন, মুক্তার হোসেন, আজিজুল হক, আনোয়ার হোসেন, রোকনুজ্জামান, আপেল হোসেন, ইমদাদ ফকির, আরিফুল ইসলাম, হাবলু মিয়া, মহসিন জোয়ার্দ্দার, রহমান, আমির হোসেন, আনোয়ার হোসেন পান্না, শরিফুল ইসলাম, ছেলুন, আসমাউল, জিল্লু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)