জীবননগরে আমন ধান সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-12-11 ইং
জীবননগরে আমন ধান সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
জীবননগরে সরকারিভাবে আমন ধান সংগ্রহ শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় আমন সংগ্রহ শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। এ বছর চাউলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩শ’ ৫৯ মণ, প্রতি কেজি ৪০ টাকা এবং ধান ২ শ ৮২ মে. টন, প্রতি কেজি  ২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগর উপজেলায় অভ্যন্তরীণ আমন সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার উবাইদুল ইসলাম, ফুড অফিসার কাউসার আলী, সততা এগ্রো ফুডের মালিক মোজাম্মেল হক খোকন, জামাল এগ্রো ফুডের মালিক জামাল হোসেন খোকন, জাহাঙ্গীর আলম, এ.এন জে.এম এর মালিক নাসির উদ্দীন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)