ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর

আপলোড তারিখঃ 2021-12-11 ইং
ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর ছবির ক্যাপশন:
ঝিনাইদহের সাধুহাটি বোড়াই গ্রামে স্বতন্ত্র মোটরসাইকেলর প্রতীকের প্রার্থী কাজী নাজির উদ্দীনের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও সদর থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। জানা যায়, শুক্রবার দিবাগত রাতে সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান পদে মটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী মো. নাজির উদ্দিনের কয়েকজন কর্মী বোড়াই গ্রামের নির্বাচনী ক্যাম্পের সামনে পোস্টার লাগাচ্ছিল। সেসময় কয়েকজন ব্যক্তি তাদের বাধা দিয়ে নির্বাচনী অফিস ও সেখানে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করে পালিয়ে যায়। ঘটনার পরেই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন থানা পুলিশের একাধিক টিম। এ বিষয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী মো. নাজির উদ্দিন বলেন, ‘আমার কর্মীদের পোস্টার লাগানোর সময় বাধা দেয় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী শফি উদ্দিন আহমেদ মিন্টুর সমর্থক আক্তারুজ্জামান ইকতার, হাশেম, হারুন, হৃদয়, পিন্টু সহ আরো কয়েকজন। সেসময় তারা আমার প্রচার অফিস, সেখানে থাকা চেয়ার-টেবিল সহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। বিষয়টি জানতে পেরে আমি সেখানে উপস্থিত হওয়ার আগেই তারা পালিয়ে যায়। পরবর্তীতে সদর থানার ওসি, স্থানীয় পুলিশ ক্যাম্প, এবং রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি অবগত করি। তিনি আরো বলেন, নির্বাচনে আমার জনপ্রিয়তাই ক্ষুব্ধ হয়ে তারা আমার প্রচার-প্রচারনায় বাধা সৃষ্টি করছে। অফিস ভাঙচুর করছে, নেতাকর্মীদের নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছে। এই ঘটনার সঠিক বিচার চেয়ে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চেয়ে রিটার্নিং কর্মকর্তা ও সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি তারা সঠিক আইনগত ব্যবস্থা নেবেন।’ এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘মোখিক অভিযোগ পাওয়ার পর রাতেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তপূর্বক ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সকল প্রার্থী যাতে সঠিক ভাবে আচরণ বিধি মেনে প্রচারনা চালাতে পারে সে ব্যাপারে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।’ ইউনিয়নটির দায়িত্বরত রিটার্নিং অফিসার জাহিদুল করিম বলেন, ‘কাজী নাজির উদ্দিনের নির্বাচনী অফিস ভাঙচুরের বিষয়ে শনিবার দুপুরে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে অভিযুক্ত নৌকা প্রতীকের প্রার্থী শফি উদ্দিন আহমেদ মিণ্টু বলেন, ‘আমার নেতাকর্মীরা কোন প্রচার অফিস ভাঙচুর করেনি। এটা নিয়ে মিথ্যা অভিযোগ করছে স্বতন্ত্র প্রার্থী নাজির উদ্দিন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)