টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের শ্রদ্ধা নিবেদন

আপলোড তারিখঃ 2021-12-11 ইং
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের শ্রদ্ধা নিবেদন ছবির ক্যাপশন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের নেত্রীবৃন্দ। গতকাল শনিবার দুপুর ১২টায় নেত্রীবৃন্দ জাতির পিতার সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে সই করেন। এরপর তারা সমাধি সৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ টুটুল, চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন, সহসভাপতি ইভা খাতুন, সাধারণ সম্পাদক গিনি ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহানারা বেগম, সাংগঠনিক সম্পাদক স্বপ্না খাতুন চিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)