ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী ওয়াশ প্রকল্প স্থাপন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী চুয়াডাঙ্গা পেরৈ শহরের মালোপাড়ায় অবস্থিত ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে এ্যাকসেস প্রকল্পের ওয়াশ প্রকল্প স্থাপন ও রক্ষনাবেক্ষণ বিষয়ক কারিগরী প্রশিক্ষনের আয়োজন করা হয়। ওয়েভ ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলাধীন তিনটি শাখার কর্মকর্তাগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
এ্যাকসেস প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইঞ্জিনিয়ার মো. খালিদ হাসানের পরিচালনায় প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী শাহেদ জামাল। প্রশিক্ষণে ওয়াশ প্রকল্প স্থাপন ও রক্ষণাবেক্ষণ বিষয়ে আলোচনা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার এরিয়া ম্যানেজার মামুন মিয়া, শামীম আজাদ, নাহিদ ফাতেমা তামান্না, মো. আক্তারুজ্জামান, সাইফুল ইসলাম, হাসান আলী, আনোয়ার হোসেন প্রমুখ।
