ঝিনাইদহে আন্তর্জাতিক ও জাতীয় মানবাধিকার দিবস পালন

আপলোড তারিখঃ 2021-12-11 ইং
ঝিনাইদহে আন্তর্জাতিক ও জাতীয় মানবাধিকার দিবস পালন ছবির ক্যাপশন:
‘সমতা ও বৈষম্যহীনতা মানবাধিকার অগ্রগতির মূলমন্ত্র’ এ স্লোগানে ঝিনাইদহে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আয়োজনে এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে জেলার বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্যরা অংশ নেন। সেসময় জেলা মানবাধিকার ফোরামের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, মানবাধিকার কর্মী এন এম শাহজালাল, সুব্রত মল্লিকসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা, নারী-পুরুষ, শিশুসহ সকলের মানবাধিকার রক্ষায় সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)