দামুড়হুদার মোক্তারপুরে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-12-11 ইং
দামুড়হুদার মোক্তারপুরে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার মোক্তারপুর যুব সমাজের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় এ টুর্নামেন্টের উদ্বোধ করা হয়। দামুড়হুদা সদর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল করীব ইউসুব এ ক্রিকেট খেলার শুভ উদ্বোধন করেন। টুর্নামেন্টে দামুড়হুদা বাজারপাড়া একাদশ বনাম কানাইডাঙ্গা একাদশ অংশগ্রহণ করে। খেলায় প্রথমে টসে জিতে কানাইডাঙ্গা একাদশ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ১৪ ওভারের খেলায় দামুড়হুদা বাজারপাড়া একাদশ ৮ ওভার ৩ বলে মাত্র ১৭ রান করে। জবাবে খেলতে নেমে ১ উইকেট হারিয়ে মাত্র ২ ওভার ৫ বলে ১৮ রান করে কানাইডাঙ্গা একাদশ ৯ উইকেটে জয় লাভ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু, দামুড়হুদা মডেল থানার এসআই তৌহিদুর রহমান শেখ, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান আহাম্মেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান টোকন, বিশিষ্ট ব্যবসায়ী মমজেদ আলী প্রমুখ। ধারা ভাষ্যকার ছিলেন মো. মিজানুর রহমান ও আব্দুল আল মামুন। স্কোর বোর্ডে ছিলেন কাজেম ও আব্দুল আলিম। আম্পিয়ারের ছিলেন সাগর ও সফিকুল। সার্বিক সহযোগিতায় মো. জাফিরুল মাস্টার, সামাদ মাস্টার, আবুল, মো. ওয়াসিম, মো. ফারুক হসেন, ছোটন, সবদুল মলিতা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)