চুয়াডাঙ্গা পৌর আ.লীগের কার্যকরী কমিটির সভা

আপলোড তারিখঃ 2021-12-11 ইং
চুয়াডাঙ্গা পৌর আ.লীগের কার্যকরী কমিটির সভা ছবির ক্যাপশন:
বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা পৌর শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ড কমিটির অনুমোদন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ৫০ বছরপূর্তি ও ৬ জানুয়ারি পৌর আওয়ামী লীগের সম্মেলনে উপলক্ষে আলোচনা করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলাসহ পৌর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)