আলমডাঙ্গায় এমপি ছেলুন জোয়ার্দ্দারকে ফুলেল শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2021-12-11 ইং
আলমডাঙ্গায় এমপি ছেলুন জোয়ার্দ্দারকে ফুলেল শুভেচ্ছা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার হারদী মীর ছামছদ্দিন আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েনে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে তিনি এমপিকে এ ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, ‘তুমি একটা বড় বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছো। তাই আজ থেকে তোমার দায়িত্ব বেড়ে গেছে। ছাত্র-ছাত্রী, শিক্ষকমণ্ডলীসহ অভিভাবকদের সাথে সুসম্পর্ক রেখে চলবে। যেন শিক্ষার গুণগত মান ভালো চলে।’ এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, সম্পাদক ও প্রধান শিক্ষক ইয়াকুব আলী মাস্টার, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাবাচিত চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)