ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে সপ্তাহব্যাপী বাংলাদেশ পুলিশের সকল সদস্য ও পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণের আওতাভুক্ত নায়েক ও কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কোর্স’-এর ৪র্থ ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর পুলিশ লাইনস মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
মেহেরপুরের পুলিশ সুপার মো. রাফিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।
