জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2021-12-09 ইং
জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আবু জাফর, মাদ্রাসার সুপার শরিফুল ইসলাম, সহসুপার ফয়জুল আহমাদসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকামণ্ডলী এবং কর্মচারীবৃন্দ। এসময় আবু জাফর বলেন, ‘মাদ্রাসার সকল শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রতি বছরেই ভালো ফলাফল অর্জনকারী ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আমি আশাবাদী এতে করে শিক্ষার্থীরা লেখাপড়ায় আরও মনোযোগী হবে এবং ভালো রেজাল্ট করে নিজ মাতা-পিতার মুখ উজ্জ্বল ও মাদ্রাসার সুনাম বৃদ্ধি করবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)