ছবির ক্যাপশন:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় গতকাল বৃহস্পতিবার পৃথক সময়ে এ কর্মসূচি পালন করে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রলীগ।
চুয়াডাঙ্গা:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের ঘৃণ্য মন্তব্যের প্রতিবাদ ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং বিভিন্ন সময় পরিকল্পিতভাবে স্বাধীনতা বিরোধী অপশক্তি ছাত্রদল-ছাত্রশিবিরের ক্যাডারদের হামলায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী শহীদ ফারুক হোসেন, বুয়েট ছাত্রলীগ কর্মী শহীদ রায়হান দ্বিপ, রুয়েট ছাত্রী সাবিকুন নাহার সনি, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ কর্মী কনক আহম্মেদ টুটুল, চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজের ৮ নেতা হত্যার রায় দ্রুত ঘোষণা করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে দলটি।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।
সভায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন পেদু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সদস্য রোজউল করিম, সহসভাপতি মো. শাহাবুল হোসেন, সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সহ-সম্পাদক বাপ্পি, সাবেক সহ-সভাপতি মকসেদুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, সাবেক অর্থ সম্পাদক রিমন হোসেন, সাবেক গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিক, সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহম্মেদ, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক আহবায়ক সাইফুল ইসলাম রানা, জেলা ছাত্রলীগ নেতা সোয়েব রিগান, পৌর ছাত্রলীগ নেতা তানভির আহম্মেদ সোহেল, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সভাপতি জাহিদ হাসান টোকন, সহসভাপতি উজ্জল, সদর থানা ছাত্রলীগ নেতা মোমিন, জান্নাত, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা স্বাধীন, রকি, অভি, মণ্টা, সারাফাত, ফিরোজ, ইমন, শাওন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক।
মেহেরপুর:
বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় মেহেরপুর সদর থানা ও মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার জুলকার নাইম বাইজিদের সভাপতিত্বে মেহেরপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন মেহেরপুর সরকারি কলেজে ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি দুলাল মাহমুদ, শাহাউল্লা সোহাগ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সহসম্পাদক শামিম, ছাত্রলীগের সদস্য ইব্রাহীম,সাইম খন্দকার, পিরোজপুর ইউনিয়নের সভাপতি মানিক, সাধারণ সম্পাদক প্রতিক, রাতুল, আশিক, তানমুন, সাকিব, অনিক প্রমুখ।
এর আগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার জুলকার নাইম বাইজিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর পাবলিক লাইব্রেরির মোড় থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
গাংনী:
মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগের উদ্যোগে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির দিকনির্দেশনায় গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় গাংনী বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়। গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অবমাননাকর ও অপমানজনক মন্তব্য করা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও কটুক্তি করায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। সমাবেশে ছাত্রলীগ নেতারা মোয়াজ্জেম হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিভিন্ন সময়ে নিহত হওয়া ছাত্রলীগের নেতা-কর্মীদের হত্যার বিচার দ্রুত করার আহ্বান জানান।
মেহেরপুর জেলা ছাত্রলীগের ছাত্রবৃত্তি সম্পাদক হিরোক খানের উপস্থাপনায় বক্তব্য দেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি ফিরোজ আহম্মেদ, মেহেরপুর জেলা ছাত্রলীগের উপ-কৃষিবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আকাশ, ছাত্রলীগ কর্মী তুহিন, সাব্বির, সাকিল প্রমুখ।