জীবননগর মারকাজুল উলুম বালিহুদা মাদরাসায় অভিভাবক ও সূধী সম্মেলন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-12-09 ইং
জীবননগর মারকাজুল উলুম বালিহুদা মাদরাসায় অভিভাবক ও সূধী সম্মেলন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের মারকাজুল উলুম বালিহুদা মাদরাসার উদ্যোগে বার্ষিক ছাত্র-অভিভাবক ও সূধী সম্মেলন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার যোহরের নামাজের পর মাদরাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা জুবায়ের খানের উপস্থাপনায় ও রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ-এর সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান হাফিজ, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেল, জেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামাল কাসেমী, জীবননগর উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান গওহরী, সমাজসেবক মিঠু, রায়পুর বাজার জামে মসজিদের ইমাম শামসুল আলম। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক খান তারিক মাহমুদ, হাফেজ মাওলানা জুবায়ের খানের পিতা আলহাজ্ব শাহাজাহান আলী খান, মাওলানা আব্দুল খালেক, শিক্ষানবিশ সাংবাদিক এসএম নাসিম উদ্দীন, শিক্ষক আব্দুল্লাহ খান, আবুজার, হুমায়ন কবির (সাধন) প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)