সম্মেলনের মাধ্যমে যুবলীগের ওয়ার্ড কমিটি গঠন করা হচ্ছে

আপলোড তারিখঃ 2021-12-08 ইং
সম্মেলনের মাধ্যমে যুবলীগের ওয়ার্ড কমিটি গঠন করা হচ্ছে ছবির ক্যাপশন:
জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চুয়াডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সদ্য পদ প্রাপ্ত নেতা-কর্মীবৃন্দ। গতকাল মঙ্গলবার রাত আটটায় জেলা যুবলীগের কার্যালয়ে উপস্থিত হয়ে নঈম হাসান জোয়ার্দ্দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান তাঁরা। সৌজন্য সাক্ষাৎকালে জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘সম্মেলনের মাধ্যমে যুবলীগের ওয়ার্ড কমিটি গঠন করা হচ্ছে। ত্যাগী ও কর্মীবান্ধব নেতারা কমিটিতে স্থান পেয়েছে। এটাই প্রত্যাশা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত যুবসমাজ দেশের হয়ে দেশের মানুষের জন্য কাজ করবে।’ এসময় তিনি আরও বলেন, ‘কমিটিতে স্থান পেয়ে কেউ যদি সাংগঠনিক নিয়ম ভঙ্গ করে বা তাঁর নিজ দায়িত্ব পালনে অবহেলা করে তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ সদস্য সাজ্জাদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আবু বক্কর সিদ্দিক আরিফ, আলমগীর আজম খোকা, যুবলীগ নেতা পিরু মিয়া, শেখ শাহি, হাসানুল ইসলাম পলেন, আব্দুল আলিম ফটিক, রামীম হাসান সৈকত, বাচ্চু, আলী, তিন নম্বর ওয়ার্ড যুলীগের নতুন কমিটির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক খাঁনজাহান আলী, ওয়ার্ড যুবলীগকর্মী জুয়েল, তাজু, খোকন, বকুল, শান্ত, মিজু, আল আমিন, মিতুল, তানজিল, মিণ্টু, বিপুল, মিলন, শিহাব, ইমরান, রুবেল, সঞ্জু, রেজা, তারিফ, বিন্দু, খোকা, সুমন, সোহাগ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)