মেহেরপুরে জাতীয় ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মপরিকল্পনা সভা

আপলোড তারিখঃ 2021-12-08 ইং
মেহেরপুরে জাতীয় ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মপরিকল্পনা সভা ছবির ক্যাপশন:
মেহেরপুরে আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চার দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সিভিল সার্জসের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন জাওয়াহেরুল আনাম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভুবেষ চন্দ্র রায়, জেলা তথ্য কর্মকর্তা আল মামুন ও  মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কে এম শাহীন কবির। ইপিআই সুপার আব্দুস সালামের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার খ ম হারুন ফয়সাল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)