মেহেরপুরে শ্রমিক ইউনিয়নের মরহুম সদস্যের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

আপলোড তারিখঃ 2021-12-08 ইং
মেহেরপুরে শ্রমিক ইউনিয়নের মরহুম সদস্যের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের মরহুম সদস্যের পরিবারের মাঝে আর্থিক অনুদান চেক প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়ন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ট্যাংকলরি (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি আকিবের সভাপতিত্বে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরি (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন বাবু, সাবেক সভাপতি নিজাম উদ্দিন রকেট, সহসভাপতি আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম জুয়েল, কোহিনুর বেগম, নার্গিস সুলতানা, শিল্পী, কাজল, সুফিয়া খাতুন, আবুল হাশেম প্রমুখ। পরে মরহুম ৪ শ্রমিক নেতার পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেওয়া হয়। আলোচনা সভা শেষে ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আবু হোসেন খান বাবু, শরিফুল ইসলাম, খোকন মোল্লা,বিল্লাল হোসেন এবং শামসুল আলমের পরিবারকে ১ লাখ ৮০ হাজার টাকা প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)