মেহেরপুরে স্কাউটিং বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-12-08 ইং
মেহেরপুরে স্কাউটিং বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
মেহেরপুর সদর উপজেলায় স্কাউটসের উদ্যোগে ৪৭২তম স্কাউটিং বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মিলনায়তনে এ ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলায় স্কাউটের সহসভাপতি মোস্তাফিজুর রহমান টিপুর সভাপতিত্বে ওরিয়েন্টেশন কোর্স প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন ও আফিল উদ্দিন। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান বাবলু, কোর্স লিডার আনোয়ার হোসেন, জামাল উদ্দিন, মনিরুল ইসলাম, মাহবুবা আখতার ও শরিফুজ্জামান। দিনব্যাপী এ কোর্সে মেহেরপুর সদর উপজেলা বিভিন্ন বিদ্যালয় ৪৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)