ঝিনাইদহে শিক্ষার্থীদের স্যানেটারি প্যাডের ভেন্ডিং মেশিন উদ্ভাবন

আপলোড তারিখঃ 2021-12-08 ইং
ঝিনাইদহে শিক্ষার্থীদের স্যানেটারি প্যাডের ভেন্ডিং মেশিন উদ্ভাবন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা স্যানেটারি প্যাডের ভেন্ডিং মেশিন উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছে। এই আবিষ্কারে চারদিকে এক রকম হৈ চৈ পড়ে গেছে। পলিটেকনিক ইনস্টিটিউটের ৭ জন শিক্ষার্থীর একটি টিম এ মেশিন উদ্বাধন করেন। ইতঃমধ্যে মেশিনটি অর্জন করেছে ইধংরং ঘধঃরড়হধষ ওঈঞ অধিৎফ। এছাড়াও ওহঃবৎহধঃরড়হধষ অচওঈঞঅ ধধিৎফ প্রতিযোতায় বর্তমানে বাংলাদেশের হয়ে চীন, হংকং, জাপান, সিঙ্গাপুর, ভারত, অস্ট্রেলিয়া, মালেশিয়াসহ বিশ্বের ১৫টি দেশের সাথে প্রতিযোগিতা করে সেরা ১০ প্রকল্পের মধ্যে অবস্থান করে নিয়েছে। এর আগে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‘অটোমেটিক হাউস ক্লিনার এন্ড লাইফ সেফটি রোবট’র  ও কৃষি ভিত্তিক রোবট ‘স্মার্ট এগ্রো রোবট’ তৈরি করে প্রযুক্তিগত কৃতিত্বের স্বাক্ষর রাখেন। টিমের প্রধান হৃদয় হোসেন গতকাল মঙ্গলবার গণমাধ্যম কর্মীদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘আমাদের দেশের মেয়েরা প্রায়ই স্যানেটারি প্যাড দোকান থেকে কিনতে যেয়ে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন। অনেক সময় বখাটে দ্বারা মানসিকসহ শারীরিক নিপীড়ণের শিকার হয়। ফলে দোকান  থেকে প্যাড কিনতে অনেক দ্বিধাবোধ করে। যে কারণে অনেক মেয়ে স্যানেটারি প্যাড ব্যবহার করে না। এর ফলে মেয়েদের নানা ধরনের সমস্যাসহ অনেক ধরণের ইনফেকশনের মতো সমস্যায় ভুগতে হয়। এই সমস্যা সমাধানের জন্য আমরা তৈরি করেছি ‘আইওটি বেসড স্মার্ট ভেন্ডিং মেশিন ফর স্যানেটারি প্যাড’। এই মেশিনের সাহায্যে একজন মেয়ে খুব সহজেই তার প্রয়োজন অনুযায়ী প্যাড সংগ্রহ করতে পারবেন। প্যাড সংগ্রহ করার জন্য গ্রাহককে তাঁর নিকটস্থ মেশিনের ভেতরে ১০ টাকা দিতে হবে, যার বিনিময়ে সে খুব সহজে একটি স্যানেটারি প্যাড পেয়ে যাবেন। আবিষ্কার টিমের আরেক সদস্য শারমিন আক্তার তন্নি বলেন, ‘মেশিনের মধ্যে প্যাড ফুরিয়ে গেলে মেশিন ক্ষুদে বার্তার মাধ্যমে আমাদের জানিয়ে দিবে। তখন নিয়ন্ত্রণকারী আবারো মেশিনে প্যাড দিয়ে আসবে। এতে দোকানি বা ব্যবহারকারী কাউকে বাড়তি সময় দিয়ে হবে না।’ টিমের সদস্য বক্তিয়ার আহম্মেদ বাপ্পি বলেন, ‘একটি মেয়ে খুব সহজে মেশিনের নিজস্ব মোবাইল অ্যাপ ব্যবহার করে মেশিন কোন কোন লোকেশনে আছে, তা দেখতে পাবেন এবং মেশিনের গায়ে লাগানো ছজ কোড স্ক্যান করে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করেও প্যাড ক্রয় করতে পারবেন।’ এ ব্যাপারে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. সাজেদ-উর-রহমান বলেন, ‘শিক্ষার্থীদের ‘আইওটি বেসড স্মার্ট ভেন্ডিং মেশিন ফর স্যানেটারি প্যাড’ উদ্ভাবনে শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হয়েছে। তাদের যখন যেটা প্রয়োজন করে আমরা সরবরাহ করেছি। আমরা প্রজেক্টটির সফলতা দেখতে পাচ্ছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)