ঝিনাইদহ পৌরসভার সচিব মিল্টনের পিতার ইন্তেকাল

আপলোড তারিখঃ 2021-12-07 ইং
ঝিনাইদহ পৌরসভার সচিব মিল্টনের পিতার ইন্তেকাল ছবির ক্যাপশন:
ঝিনাইদহ পৌরসভার সচিব মোস্তাক আহম্মেদ মিল্টনের পিতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব গিয়াস উদ্দীন জোয়ার্দ্দার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল সোমবার বিকেলে শৈলকুপার মহেশপুর গ্রামে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনী ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার সময় নিজ গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাঁর দাফন করা হবে। এদিকে, মরহুমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, পৌরসভার মেয়র ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আলহাজ্ব গিয়াস উদ্দীন জোয়ার্দ্দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। ব্যক্তিগত জীবনে তিনি ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান হযরত পীর আবু বকর সিদ্দিকবী (রহঃ) এঁর মশহুর খলিফা মাগুরার মরহুম হাজী আব্দুল হামিদ (রহঃ) এঁ^র মুরীদ ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)