ছবির ক্যাপশন:
ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন সফল করতে ঝিনাইদহে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বেলা ১১টার দিকে সিভিল সার্জন অফিসের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. সেলিনা বেগম।
সভায় জানানো হয়, আগামী ১১ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চার দিনব্যাপী জেলা ৬টি উপজেলায় ১ হাজার ৮২০টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা করবেন সরকারিভাবে ১ হাজার ৭০ জনসহ ৪ হাজার ২৭৫ কর্মী। এখানে ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ হাজার ২০১ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৩৩ হাজার ২৮৫ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
