গড়াইটুপির বিভিন্নস্থান পরিদর্শনকালে চুয়াডাঙ্গা সদরের ইউএনও শামীম ভূইয়া

আপলোড তারিখঃ 2021-12-06 ইং
গড়াইটুপির বিভিন্নস্থান পরিদর্শনকালে চুয়াডাঙ্গা সদরের ইউএনও শামীম ভূইয়া ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের মেটেরি মেলার মাঠসহ গড়াইটুপি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূইয়া। গতকাল রোববার বেলা ১১টার দিকে তিনি নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদ হিসেবে অনেক প্রতিবন্ধকতা উপেক্ষা করে আপনারা জনগণের মাঝে সেবা প্রদান করছেন। জনগণের সাথে সম্পৃক্ততা রেখে আপনারা আপনাদের দায়িত্বপালন করবেন। যেকোনো সমস্যার সম্মুখীন হলে জনগণসহ আপনাদের জন্য আমার সহযোগিতার হাত সর্বদা প্রস্তুত থাকবে। যেকোনো বিষয়ে আমার কাছে আপনাদের মনের কথা বলতে পারবেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশের আদলে বাংলাদেশে অভাবনীয় উন্নয়ন ঘটেছে। যা মাইলফলক হিসেবে প্রতীয়মান। দেশের সকল নাগরিকের ডাটাবেইজ তৈরি করা হচ্ছে। নাগরিক সুবিধা প্রদানে সরকার বদ্ধপরিকর।’ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু মাস্টার, আওয়ামী লীগের সিনিয়র নেতা এ.এস.এম খালেকুজ্জামান মাস্টার, চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ইউপি সচিব হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আওলাদ বিশ্বাস, সিরাজুল ইসলাম, ওয়াজেদ আলি, সাবেক মেম্বার মহিউদ্দিনসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ। উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূইয়া ঐতিহ্যবাহী মেটেরি মেলা, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় ও গড়াইটুপি স্মার্ট প্রাইমারি স্কুল পরিদর্শন করেন এবং দুর্ঘটনা এড়াতে খাড়াগোদা বাজারের রাস্তার পাশে রাখা ‘স’ মিলের কাঠ অপসারণেরও নির্দেশ দেন।।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)