চুয়াডাঙ্গায় প্রথম বিভাগ ক্রিকেট লিগের  উদ্বোধন

আপলোড তারিখঃ 2021-12-06 ইং
চুয়াডাঙ্গায় প্রথম বিভাগ ক্রিকেট লিগের  উদ্বোধন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় চুয়াডাঙ্গার জাফরপুর নতুন স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাজিয়া আফরিন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির আহাদ জোয়ার্দ্দার। এ ছাড়া জেলা ক্রীড়া সংস্থার সকল নির্বাহী সদস্যগন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম বিভাগ ক্রিকেট লিগের ফেস্টুন, বেলুন উড্ডয়ন শেষে বৃক্ষরোপন করা হয়। উদ্বোধনী দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শেখ রাসেল ক্রীড়া চক্র ও সিটি বয়েজ ক্লাবের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)