চুয়াডাঙ্গাস্থ জীবননগর উপজেলা সমিতির আহ্বায়ক কমিটির সভা

আপলোড তারিখঃ 2021-12-05 ইং
চুয়াডাঙ্গাস্থ জীবননগর উপজেলা সমিতির আহ্বায়ক কমিটির সভা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গাস্থ জীবননগর উপজেলা সমিতির আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় শহরের টাউন মাঠ সংলগ্ন খাদেজা মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গাস্থ জীবননগর উপজেলা সমিতির আহ্বায়ক আলাউদ্দীন ওমর। সভায় যুগ্ম-আহ্বায়ক সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য সাবেক পৌর চেয়ারম্যান অ্যাড. আশরাফ আলী, অ্যাড. কামরুল আরেফিন, নজরুল ইসলাম, শফিকুর রহমান, আজিজুর রহমান, আবুল কালাম আজাদ, লিটু বিশ্বাস, আবু বকর, আব্দুল কুদ্দুস, সজীব আহমেদ ও আতিকুর রহমান উপস্থিত ছিলেন। আলোচনা সভায় চুয়াডাঙ্গাস্থ জীবননগর উপজেলা সমিতির সভায় খাদেজা মার্কেটের ২য় তলায় সমিতির অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। আগ্রহী জীবননগর উপজেলা সমিতির সকলকে কমিটির আহ্বায়ক আলাউদ্দীন ওমরের সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)