মেহেরপুরে ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-12-05 ইং
মেহেরপুরে ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
মেহেরপুরে ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করা হয়। স্বাগতিক মেহেরপুর ইয়ং টাইগার ক্রিকেট একাডেমি ও ফরিদপুর ক্রিকেট একাডেমির মধ্যকার খেলা স্বাগতিক দল জয়লাভ করেছে। মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি ৬১ রানে আমন্ত্রিত অতিথিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক দল ৩২ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। সেলিম দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন। জবাবে খেলতে নামে ফরিদপুর ৩১ ওভারের সবকটি উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে। ইয়ামিন দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন। এর আগে মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসতুরা আমেনা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)