ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের দুই দিনব্যাপী ৪৯তম সাধারণ সভা শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে মেহেরপুর জেলা পরিষদের মিলনায়তনে এ সাধারণ সভা শুরু হয়। মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান গোলাম রসুল এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা জাতীয় পতাকা এবং রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করে দুই দিনব্যাপী সাধারণ সভার উদ্বোধন ঘোষণা করেন।
পরে মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান গোলাম রসূলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা, সদস্য আশকার আলী, যুব প্রধান খন্দকার সামসুজ্জোহা সোহাগ, ইউনিট অফিসার ওবাইদুল ইসলাম পারভেজ প্রমুখ।
