ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের পীরগঞ্জ (ঠাকুরপুর) জামে মসজিদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটায় পীরগঞ্জ (ঠাকুরপুর) জামে মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের উপস্থিততে এই দায়িত্বভার বুঝে নেন সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যবৃন্দ। কমিটিতে সভাপতি পদে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান ও কোষাধ্যক্ষ পদে আনিছ আহমেদসহ মোট ২৭ সদস্যবিশিষ্ট কমিটি কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, পীরগঞ্জ (ঠাকুরপুর) জামে মসজিদের কমিটি নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে একটা অস্থিরতা বিরাজ করছিল। এই অস্থিরতা সমাধানের জন্য গ্রামের দুই পক্ষ গত অক্টোবর মাসে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের কাছে আসেন এবং তাদের অভিযোগ বলেন। কিছুদিন পর সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি পীরগঞ্জ (ঠাকুরপুর) জামে মসজিদে প্রাঙ্গণে উপস্থিত হয়ে উভয়পক্ষকে একত্রিত করেন। এছাড়াও পার্শ্ববর্তী নূরনগর, জাফরপুর, বেলগাছি গ্রামের গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতে সবাই একটি সিন্ধান্তে উপনিত হয় যে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন যেটা ভালো হয়, সেটা করবেন। গত নভেম্বর মাসে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন নতুন কমিটির নাম ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি পদে রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমানের নাম ঘোষণা করেন এবং ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত দেন।
গত ২৯ শে নভেম্বর সোমবার বিকেল সাড়ে ৫টায় পীরগঞ্জ (ঠাকুরপুর) জামে মসজিদ প্রাঙ্গণে কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে মসজিদ কমিটির কার্যক্রম শুরু করা হয়। সভার শুরুতে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন কর্তৃক গঠিত উক্ত পূর্ণাঙ্গ মসজিদ কমিটির নাম ঘোষণা করেন।
