জীবননগরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

আপলোড তারিখঃ 2021-12-04 ইং
জীবননগরে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন ছবির ক্যাপশন:
জীবননগরে ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন মোড়ল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, উপজেলা খাদ্য কর্মকর্তা ওবাইদুর রহমান, উপজেলা সহকারী কৃষি অফিসার আরিফ উদ্দীন, উপজেলা একাডেমিক প্রোগ্রাম অফিসার সৈয়দ আব্দুর জব্বার ও কাউন্সিলর বিউটি খাতুন। অনুষ্ঠানে খয়েরহুদা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়, ওয়েভ ফাউন্ডেশন ও লোকমোর্চার সদস্যরা অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)