আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-12-04 ইং
আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
‘এসো পৃথিবী দেখি সাহিত্যের আয়নায়’ এই স্লোগানে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের উদ্যোগে সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদ চত্বরে এ সাহিত্য আড্ডার আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সভাপতি কবি আশরাফুন নাহার শোভার সভাপতিত্বে সাহিত্য আড্ডায় মহান বিজয় উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনসহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা সাংবাদিক নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক কবি আব্দুল হামিদ ফকির, সিনিয়র সাহিত্যিক ও লেখক আজিজ মোহাম্মদ জুনিয়র, দপ্তর সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন ও সাংগঠনিক সম্পাদক তরুণ কবি নাঈমুর রহমান খান। সরচিত কবিতা আবৃত্তি করেন সাংবাদিক পুত্র মুস্তাসিম বিল্লাহ, কার্যনির্বাহী সদস্য আক্তারুল ইসলাম ইকবাল ও সাহিত্যবিষয়ক সম্পাদক ইকরাম হুসাইন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)