জীবননগর বাজার কমিটি গঠনে মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2021-12-03 ইং
জীবননগর বাজার কমিটি গঠনে মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
জীবননগর বাজার পরিচালনা ও নির্বাচনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতাকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন অনুষ্ঠানের জন্য সৈয়দ আব্দুল জব্বারকে আহ্বায়ক করে ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। জানা গেছে, দীর্ঘ ২৪ বছর জীবননগর বাজারে কোনো কমিটি না থাকায় বাজারের ব্যবসায়ীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছিলেন। বাজারের ব্যবসায়ীগণের আবেদনের পরিপ্রেক্ষিতে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এ কমিটি গঠনের উদ্যোগ নেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আবু মো. আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, অ্যাড. মারুফ সরোয়ার বাবু, অ্যাড. রবিউল ইসলাম, সাবেক বাজার কমিটির সভাপতি বজলুর রহমান, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সি নাসির উদ্দীন ও জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু। বাজারের ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন জীবননগর আড়ৎদার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, হাজী সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি ও আড়ৎ ব্যবসায়ী সমিতির সহসভাপতি জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, মার্সেল শো-রুমের সত্ত্বাধিকারী মজিবুর রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী টিপটপ সু-এর সত্ত্বাধিকারী আব্দুল হামিদ। আলোচনা সভায় জীবননগর বাজার পরিচালনা ও নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা একাডেমিক সুপারভাইজারকে আহ্বায়ক করে ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক অ্যাড. মারুফ সরোয়ার বাবু, অ্যাড. রবিউল ইসলাম, সদস্য জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, আব্দুল হামিদ, ফয়সাল খবির, মুন্সী ওয়াহেদুজ্জামান খোকন, শফিকুল ইসলাম ও জসিম উদ্দীন। আহ্বায়ক কমিটি ২০২২ সালের ২রা ফেব্রুয়ারির মধ্যে ৯ ওয়ার্ডের সীমানা নির্ধারণসহ ভোটার তালিকা হালনাগাদ করার পর দ্রুত নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বাজার পরিচালনা কমিটি নির্বাচন সমাপ্ত করবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)