চুয়াডাঙ্গায় মাদ্রাসাতুন নূরের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2021-12-03 ইং
চুয়াডাঙ্গায় মাদ্রাসাতুন নূরের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় মাদ্রাসাতুন নূরের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় অত্র মাদ্রাসায় এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার মুহাতামিম হাফেজ মাওলানা আনিসুর রহমানের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক সাইদার রহমান এ সময় তিনি বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার কোষাধ্যক্ষ মাহফুজ সাহেব। এছাড়া আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা। বিদায় অনুষ্ঠানে সভাপতি হাফেজ মাওলানা আনিসুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু শিক্ষাই নয়, মাদ্রাসাতুন নূর হলো আলোকিত মানুষ গড়ার কারখানা। সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে অংশগ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, নিয়মিত অধ্যবসায়ের বিকল্প নেই, শুধু শিক্ষিত হলেই হবে না তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। এসময় বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ ও অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)