‘আমাদের আন্দুলবাড়ীয়া’ ফেসবুক গ্রুপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2021-12-03 ইং
‘আমাদের আন্দুলবাড়ীয়া’ ফেসবুক গ্রুপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক ‘আমাদের আন্দুলবাড়ীয়া’ গ্রুপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনের বকুলতলা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের আন্দুলবাড়ীয়া ফেসবুক গ্রুপের প্রধান অ্যাডমিন নাসিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি ও আমাদের আন্দুলবাড়ীয়া অনলাইন ফেসবুক গ্রুপের উপদেষ্টা সাংবাদিক নারায়ণ ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আরোজ আহাম্মেদ বিল্লাল, আন্দুলবাড়ীয়ার বিশিষ্ট সমাজসেবক ও তরুণ উদ্যোক্তা রাকিবুল ইসলাম বিশ্বাস (রুবেল), আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক, তরুণ কবি নাঈমুর রহমান খান, শেখ রাশেদুজ্জামান রাশেদ ও নাহিদ হাসনাত। আন্দুলবাড়ীয়া নিয়ে লেখা একটি সরচিত কবিতা আবৃত্তি করেন আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সদস্য তরুণ কবি ইকরাম হুসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমাদের আন্দুলবাড়ীয়া ফেসবুক গ্রুপের উপদেষ্টা সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)