ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিস সরেজমিন পরিদর্শন করেন দিনি।
এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউনুস আলী, সিনিয়র অফিস সহায়ক কাজী ফরিদ উদ্দীন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার দলিল লেখক বাহাউদ্দীন, আন্দুলবাড়ীয়ার দলিল লেখক আহসান হাবীব, জীবননগর উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গোলাম রিজভী ও রাজন।
পরিদর্শনকালে তিনি বলেন, নতুন বছরে জনবল নিয়োগ দিয়ে সংকট কাটিয়ে ওঠার ব্যবস্থা নেব এবং অবকাঠামো উন্নয়েন নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করব। তিনি আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
