আলমডাঙ্গার থানার ওসির সঙ্গে নবনির্বাচিত চেয়ারম্যান সিলনের সৌজন্য সাক্ষাত

আপলোড তারিখঃ 2021-12-03 ইং
আলমডাঙ্গার থানার ওসির সঙ্গে নবনির্বাচিত চেয়ারম্যান সিলনের সৌজন্য সাক্ষাত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান যুবলীগ নেতা সিলন আলী আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। এসময় ওসি সাইফুল ইসলামকে সিলন আলী ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি ফুলের তোড়া ও মিষ্টি নিয়ে ওসি সাইফুল ইসলামের সঙ্গে থানায় সৌজন্য সাক্ষাত করেন। এসময় উপস্থিত ছিলের উপজেলা যুবলীগের সভাপতি সোনাহার মন্ডল, জেহালা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হারুনার রশিদ, ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত মেম্বার আলমগীর কবির, যুবলীগের সদস্য সাবেক মেম্বার হাসিবুল, সদস্য রায়হান পারভেজ হীরন, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক আব্দুল বারিক, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার আলী মেম্বার, ডাউকি ইউনিয়ন যুবলীগের নেতা রকি বিশ্বাস, রনি, ডাউকি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বুলবুল আহম্মেদ প্রমুখ। এ সময় ওসি সাইফুল ইসলাম সিলন আলীকে বলেন, ‘এখন আপনি সকলের চেয়ারম্যান। সকলকে সাথে নিয়ে কাজ করবেন। যেন আপনার এলাকায় কোনো সহিংসতা না হয়।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)