দামুড়হুদা উপজেলায় বিভিন্ন অফিস পরিদর্শনে বিসিএসের পাঁচ কর্মকর্তা

আপলোড তারিখঃ 2021-12-02 ইং
দামুড়হুদা উপজেলায় বিভিন্ন অফিস পরিদর্শনে বিসিএসের পাঁচ কর্মকর্তা ছবির ক্যাপশন:
৭২তম বুনিয়াদি প্রশিক্ষণে উপজেলা সংযুক্তির অংশ হিসেবে ৫ জন বিসিএস কর্মকর্তা দামুড়হুদা উপজেলায় বিভিন্ন অফিসসহ এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন  করেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা আক্তার তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। জানা যায়, ৭২তম বিসিএস ক্যাডার কর্মরত কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রাসেল দিও, রাজশাহী জেলার বাংলাদেশ বেতার সহকারী বার্তা নিয়ন্ত্রক মাহাবুব উদীন, ঢাকা মনিটরিং পরিদপ্তরের সহকারী বার্তা নিয়ন্ত্রক বিপ্লব নাজির, ঢাকা পুলিশ সুপার দপ্তরের সহকারী পুলিশ সুপার জাকির হোসেন ও খুলনা সার্কেলের সহকারী পোস্ট মাস্টার জেনারেল আব্দুর রশিদকে ফুলেল শুভেচ্ছা জানান দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার। পরে উপজেলা সহকারী কমিশনার সুদীপ্ত কুমার সিংহ তাঁদেরকে সঙ্গে নিয়ে দর্শনা কেরু এন্ড কোং পারকৃষ্টপু ও মদনা ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)